Support Policy
Last Updated: August 23, 2026
"গাজী মার্ট" সেলস এবং টেকনিক্যাল সাপোর্ট
"গাজী মার্ট বিডি" থেকে আপনি কোন পণ্য ক্রয় করিলে আমরা আপনার সেই ক্রয় কৃত পণ্যের টেকনিক্যাল বিষয়ে সাপোর্ট দিয়ে সহযোগিতা করবো। এমন কিছু পণ্য/প্রোডাক্ট আছে যা আমরা ক্রয় করার পর কনফিগার করতে ব্যর্থ হই, এর মানে কিন্তু এটা নয় যে পণ্য/প্রোডাক্টটি নষ্ট, এমনটা হতে পারে আপনি পণ্য/প্রোডাক্টটি সঠিক ব্যবহার করতে পারেননি, যার কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন তাই "গাজী মার্ট বিডি" র সাপোর্ট টিম আছে এই সকল সমস্যা সমাধান দিতে।
আমাদের সাপোর্ট টিম থেকে সহযোগিতা পাওয়ার সহজ উপায়ঃ
০১. পণ্য/প্রোডাক্ট ডেলিভারি নেবার পরে আনবক্সিং ভিডিও ধারণ করুন এর ফলে আপনি সাপোর্ট টিম থেকে পরবর্তীতে ভালো ফিডব্যাক পাবেন, যা রিটার্ন এবং ওয়ারেন্টি পলিসিতে ভালো ফলাফল লাভ করবেন।
০২. পণ্য/প্রোডাক্ট রিসিভ করার পরে যদি আপনি পণ্য/প্রোডাক্টটি ব্যবহার করতে না পারেন, তাহলে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করিবেন,সেক্ষেত্রে পণ্য/প্রোডাক্ট রিসিভ করার ০৭ দিন বা ওয়ারেন্টি সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো। আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে +88016-13995200 এই নাম্বারে কল করুন অথবা gazimartcs24@gmail.com এই লিংকে মেইল করেও যোগাযোগ করতে পারেন।
০৩. আপনার সমস্যাটি জানার পর আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করবো সমস্যাটির সমাধান করতে। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আপনাকে ফোনে কথা বলে কিংবা ভিডিও টিউটোরিয়াল লিংক শেয়ার করে সমাধান দিবে। প্রয়োজনে আপনার সাথে উভয়ের সম্মতিতে লাইভ ভিডিও কনফারেন্স এর ব্যবস্থা করে সমস্যাটির সমাধান করা যেতে পারে।
০৪. যদি ফোনে/ভিডিও টিউটোরিয়াল কিংবা অন্য কোনো মাধ্যমে সমস্যার সমাধান দেয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে পণ্য/প্রোডাক্ট'টি সমাধানের জন্য আমাদের সাপোর্ট টিমের নিকট হস্তান্ত করতে পারেন।সেক্ষেত্রে পণ্য/প্রোডাক্ট এর কোন সমস্যা থাকলে আমাদের সাপোর্ট টিম যত দ্রুত সম্ভব আপনার প্রোডাক্ট ওয়ারেন্টি একসেপ্ট করবে। এখানে উল্লেখ থাকে যে পণ্য/প্রোডাক্ট এর কোন সমস্যা পাওয়া না গেলে আমাদের সাপোর্ট টিম আপনাকে পণ্য/প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য সর্বোচ্চ সেবা প্রদান করিবেন।
"সাধারণ জিজ্ঞাসা"
প্রশ্নঃ গাজী মার্ট কি কোনো পণ্য/প্রোডাক্ট এর সমস্যা সমাধান করার জন্য আমার বাসায় লোক পাঠাবে ?
উওরঃ এই ধরনের সাপোর্ট আমরা দিতে পারছি না বলে দুঃখিত। প্রতিদিন আমরা এ ধরনের পণ্য/প্রোডাক্ট সাপোর্টের অনেক রিকোয়েস্ট পেয়ে থাকি, যার অধিকাংশ সমস্যা হলো পণ্যের সঠিক ব্যবহার না জানা। তাই এধরণের টেকনিক্যাল সাপোর্ট আপনাকে অনুগ্রহ করে কল/মেসেজ/ইমেইল কিংবা আমাদের অফিসে এসে অথবা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে নিতে হবে।
প্রশ্নঃ যদি "গাজী মার্ট" এর অফিসে যাবার পরও পণ্য/প্রোডাক্ট'টি কাজ না করে তাহলে কি হবে ?
উওরঃ সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম পণ্য/প্রোডাক্ট এর সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবে, যদি সমস্যা খুঁজে বের করা সম্ভব না হয় এবং পণ্য/প্রোডাক্টটি ০৭ দিনের রিপ্লেসমেন্ট/ওয়ারেন্টির আওতায় থাকে, তাহলে আমাদের সাপোর্ট টিম ডেলিভারীকৃত পণ্য/প্রোডাক্ট সেলার এর সাথে যোগাযোগ করে রিপ্লেস করে দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে। তবে অনেক ক্ষেত্রে পণ্য/প্রোডাক্ট রিপ্লেস পেতে ০৫-০৭ কর্ম দিবস সময় লাগতে পারে, তাই ক্রেতা/গ্রাগক সাপোর্ট টিমের সহযোগিতা পেতে এই সময়টুকু অপেক্ষা করতে হবে।
প্রশ্নঃ আমি যদি রিটার্ন পলিসির ০৭ দিনের মধ্যে রিটার্ন/রিপ্লেস ক্লেইম করতে না পারি, তখন আমি কি কোন প্রকার সার্ভিস পাব ?
উওরঃ ০৭ দিনের রিটার্ন/রিপ্লেস কিংবা ওয়ারেন্টি পিরিয়ড সমাপ্ত হইলে আমরা আপনাকে পণ্যের রিটার্ন/রিপ্লেস এর ব্যাপারে শতভাগ সহযোগিতা করতে অপারগতা জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করব আপনাকে ওয়ারেন্টি পিরিয়ড সমাপ্ত হওয়া পণ্য/প্রোডাক্ট সম্পর্কে বিনামূল্যে সহযোগিতা এবং পরামর্শ দিতে, তবে কোন অবস্থাতেই ০৭ দিনের রিটার্ন/রিপ্লেস কিংবা ওয়ারেন্টি পিরিয়ড সমাপ্ত হওয়া পণ্য/প্রোডাক্ট রিটার্ন/রিপ্লেস করে দেয়ার জন্য অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ নই, সুতরাং ওয়ারেন্টি পিরিয়ড থাকা অবস্থায় পণ্য/প্রোডাক্ট এর কোন সমস্যা মনে হইলে যত দ্রুত সম্ভব আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হইল।
বিঃ দ্রঃ অনুগ্রহপূর্বক মনে রাখিবেন,সেলস সাপোর্ট এর জন্য আমরা আপনার বাসায় কোন লোক বা সার্ভিস টিম পাঠাতে পারিনা এবং ডেলিভারি টিমও আপনাকে কোন প্রকার টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবে না। টেকনিক্যাল এবং আফটার সেলস সার্ভিসের জন্য আপনাকে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে ফোন-মেসেজ কিংবা মেইলের মাধ্যমে যোগাযোগ করে সাপোর্ট নিতে হবে।
মনে রাখবেন যেহেতু "গাজী মার্ট" একটি মাল্টি ভ্যান্ডর সাইট, তাই আমরা শুধুমাত্র আপনার অর্ডার কৃত পণ্য ডেলিভারি করে থাকি। আমরা/গাজী মার্ট কোন প্রকার পণ্যের প্রস্তুতকারক নই, তবে আমরা পণ্য বিক্রয়ের পাশাপাশি সেলস/সাপোর্ট দিয়ে থাকি এবং আমাদের লক্ষ্য প্রতিটি কাস্টমারের অবিরাম ভালোবাসা নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে ক্রমান্বয়ে অগ্রসর হওয়া।
"ধন্যবাদ আপনি/আপনাকে " গাজী মার্ট বিডি"র সাথে থাকার জন্য।